চন্দনাইশে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইউনুছ গ্রেফতার

পৃথক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্তসহ আরও ৩ আসামি গ্রেফতার
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তসহ ২টি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. ইউনুছকে গ্রেফতার করেছে। এছাড়াও ১ বছরের সাজাপ্রাপ্তসহ আরও ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

thai foods

গ্রেফতার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, চট্টগ্রামের চন্দনাইশ থানার উত্তর হাশিমপুর পূর্ব সৈয়দাবাদের মৃত আব্দুল কাদেরের ছেলে মো: ইউনুছ প্রকাশ: আজরাইল প্রকাশ: ইলিয়াছ (৪২)।

গ্রেফতারকৃত অপর ৩ আসামি হলেন, ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ মাসুদ রানা প্রকাশ রাজিব, জিআর পরোয়ানাভুক্ত আসামী মো: সেলিম, ও মোঃ হাসান (২১)।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তসহ ২টি জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. ইউনুছকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পৃথক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্তসহ আরও ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চন্দনাইশ থানা পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ভোর রাত সাড়ে ৩টার সময় চন্দনাইশ থানাধীন ৮নং হাশিমপুর ইউপিস্থ সৈয়দাবাদ অরন্য কুটির গুহার ভিতরে হতে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত আসামী মো: ইউনুছ প্রকাশ: আজরাইল প্রকাশ: ইলিয়াছকে(৪২) গ্রেফতার করেছে।

এছাড়াও চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ মাসুদ রানা প্রকাশ রাজিব, জিআর পরোয়ানাভুক্ত আসামী মো: সেলিম, ও মোঃ হাসানকে গ্রেফতার করে। পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সিইসি ও তিন নির্বাচন কমিশনার
পরে২৯ জুন পবিত্র ঈদুল আজহা