কুমিল্লার বাঙ্গরা বাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার বাঙ্গরা বাজার থানার ১২ নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খানেপাড়ার মৃত ছন্দু মিয়ার ছেলে মোঃ কামাল (২৫)।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশগ্রহণ হিসাবে
অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয় ।

পুলিশ জানায়, গত ১৯ জুন সাড়ে ৪টার সময় বাঙ্গরা বাজার থানা পুলিশ রামচন্দ্রপুর বাজারে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুরস্থ পলাতক আসামী সজলের বসতঘর হতে মোঃ কামালকে হাতে নাতে ধৃত করে। এসময় তার দেখানো মতে সজলের বসত ঘরের শয়ন কক্ষে খাটের নিচে হতে ১০ (দশ) কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মোঃ সজল (৩২) (পিতা-কবির মিয়া, মাতা-মালেকা বেগম, সাং-রামচন্দ্রপুর (বাজার পাড়া), ৯ নং ওয়ার্ড, ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউপি, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা
পালিয়ে যায়।

ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগে২৯ জুন পবিত্র ঈদুল আজহা
পরেচান্দগাঁওয়ে ৫ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকাসহ সরঞ্জাম উদ্ধার