চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযান: সাজাপ্রাপ্ত ২ আসামীসহ গ্রেপ্তার ৭

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানার জিআর সাজা পরোয়ানাভুক্ত এবং ২ বছরের সাজাপ্রাপ্তসহ ২ আসামীকে গ্রেফতার করেছে। এ ছাড়াও পৃথক অভিযানে জিআর, সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলারসহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বিশেয অভিযান চালিয়ে ৫ বছর ও ২ বছরের সাজাপ্রাপ্ত ২ জন এবং জিআর, সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ জুলাই চন্দনাইশ পৌরসভাস্থ বদুরপাড়া এলাকা হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী সাঈদ আহম্মদ হাসনাথ, (পিতা-হাজী আবুল খায়ের, সাং- গাছবাড়ীয়া বদুর পাড়া, থানা-চন্দনাইশ) কে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে ২ বছরের সাজা প্রাপ্ত আসামী মুহাম্মদ ফরিদুল আলম, (পিতা-মরহুম মুহাম্মদ আবুল খায়ের, মাতা-গুল বাহার, সাং-ঈদপুকুরিয়া, জতুর বাপের বাড়ী, ৪নং ওয়ার্ড, ডাকঘর-দোহাজারী, থানা-চন্দনাইশ)কে গ্রেফতার করে পুলিশ।

পৃথক অভিযানে জিআর-পরোয়ানা আসামী রিয়াজ উদ্দিন, (পিতা-নুরুল ইসলাম, সাং-পশ্চিম ধোপাছড়ি(হাজী বাড়ী), ৪নং ওয়ার্ড, ১০নং ধোপাছড়ি ইউপি, থানা-চন্দনাইশ),
সিআর পরোয়ানা আসামী সামশুল নাহার, (স্বামী-মো: আলী, সাং-দেওয়ানহাট, হাছনদন্ডী, আমানত খান বাড়ী, দোহাজারী পৌরসভা, ডাকঘর-দোহাজারী, থানা-চন্দনাইশ) ও সিআর পরোয়ানা ভুক্ত আসামী মোহাম্মদ ইছহাক, (পিতা-মৃত এনু মিয়া, সাং-দোহাজারী সরকার পাড়া, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম) কে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও চন্দনাইশ থানার প্রতারনা মামলার আসামি দিদারুল আলম (৩৫) (পিতা-মৃত আব্দুল মালেক, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-পশ্চিম ধোপাছড়ি, ক্যাম্প পাড়া, ৬নং ওয়ার্ড, ধোপাছড়ি ইউপি) ও আজিজুর রহমান (৪৩) (পিতা-মৃত গোলাপুর রহমান, মাতা-মনিজা বেগম, সাং-গাছবাড়ীয়া, কমর আলী সিকদার বাড়ী, ৯নং ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভা, উভয় থানা-চন্দনাইশ।) কে গ্রেপ্তার করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেআজ চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন
পরেদু’দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন