কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযান: ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ গাড়ী জব্দ

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়।

thai foods

গ্রেপ্তার আসামী মোঃ মনির হোসেন(৩৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ১০নং বায়েক ইউনিয়নের নোয়াপাড়ার বাসিন্দা মোঃ আব্দুর রহমানের ছেলে।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ ওসি মো রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘ টিম বাঙ্গরা বাজার’ অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ৩০ জুলাই বিকাল সাড়ে ৩টার সময় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে ডিউটি করাকালীন বাঙ্গরা বাজারে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক পরিবহনের তথ্য জানতে পারে ‘টিম বাঙ্গরা বাজার’। ওই সময় বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের চাপিতলাস্থ মা-বাবা ব্রিকস এর সামনে রাজা চাপিতলা হতে বিষ্ণুপুরগামী পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট বসান। চেক পোষ্ট করাকালে ১ টি পিকআপ বিষ্ণুপুর দিক হতে চাপিতলার দিকে আসা গাড়ীটি থামিয়ে তল্লাশী করে ৩৫ কেজি গাঁজা(মাদকদ্রব্য)সহ আসামী মোঃ মনির হোসেনকে গ্রেফতার করে। এসময়
মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়ীটি জব্দ করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেউখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ পেশাদার ইয়াবা কারবারি নুরুল আমিন ভূট্টো গ্রেপ্তার
পরেচট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে এমপি হলেন মহিউদ্দিন বাচ্চু