১৮ বছরের সংসার ভাঙলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সোফি দম্পতির

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮)। এর মাধ্যমে এ দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে।

thai foods

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির মধ্যে বিচ্ছেদের খবর বুধবার (২ আগস্ট) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।

ট্রুডো ও সোফি ২০০৫ সালে বিয়ে করেন। তাদের ৩ সন্তান আছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।

সোফি আগে সম্প্রচার মাধ্যমে একজন উপস্থাপক হিসেব কাজ করতেন। বর্তমানে লিঙ্গ সমতা ও মহিলাদের অধিকারের মতো বিষয়গুলোতে আইনজীবী হিসেবে কাজ করছেন।

খখ/মো মি

আগে“বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে, বাইরে থাকলে ধ্বংসযজ্ঞ চালায়”-প্রধানমন্ত্রী
পরেচট্টগ্রামের চন্দনাইশে ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমান উদ্ধার