কোতোয়ালীতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গত ৪ আগস্ট সন্ধ্যা পৌনে ৭টার সময় কোতোয়ালী থানাধীন তুলাতলী বস্তির তিন রাস্তার মোড় দুলাল মিয়ার ভাঙ্গারীর দোকানের সামনে রাস্তার উপর হতে এসব মাদকসহ তাদের আটক করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন সিআরবি ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিন।
তিনি বলেন, অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গ্রেপ্তার মাদক কারবারিরা ওই স্থানে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে ৫ কেজি গাঁজাসহ মোঃ তোফায়েল (২৩) এবং মোঃ হৃদয়কে (২৪) গ্রেফতার করি।

গ্রেপ্তার মোঃ তোফায়েল (২৩), সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোরাই কোরবান আলী বাবুর্চির বাড়ীর কোরবান আলীর ছেলে। মোঃ হৃদয় (২৩), কোতোয়ালী থানার কাজীর দেউরী এলাকায় (ভাসমান) মৃত মোঃ দুলালের ছেলে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগে“বিএনপির নাম এখন ‘বাংলাদেশ নাশকতা পার্টি’”-ড. হাছান মাহমুদ
পরেএই দিনে অনন্তলোকে যাত্রা করেন রবীন্দ্রনাথ ঠাকুর