খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সদরঘাট নৌ থানা পুলিশ কর্ণফুলী নদীর কূল থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে।
৯ আগস্ট (বুধবার) বিকেলে আড়াইটার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাটের কাফকো সার কারখানা অংশের কর্ণফুলী নদীর কূল থেকে অজ্ঞাতনামা পুরুষের মরদেহটি উদ্ধার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. একরাম উল্লাহ। তিনি বলেন, ১৫ নং ঘাটের কাফকো সার কারখানা অংশের কর্ণফুলী নদীর কূল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা পুরুষের মরদেহটির বয়স আনুমানিক ৬০-৬২ বছর হতে পারে।
মরদেহটির পরনে সাদা চেকের সুতির লুঙ্গি ছিল। চুল আনুমানিক দেড় ইঞ্চি লম্বা হবে। মুখে পাকা দাঁড়ি লম্বা আনুমানিক ১-২ ইঞ্চি। হাত দূটো লম্বা লম্বি ভাবে আছে। ডান হাতের তরজুমা আংগুল পূর্বে কাটা আছে। চোখ বন্ধ, পেট পিঠ স্বাভাবিক, লিঙ্গ খৎনা করানো। উক্ত লাশের পরিচয় সনাক্তের জন্যে পিবিআই ওসিআইডি কে অবহিত করা হয়েছে।
খখ/মো মি


