“বিএনপির সঙ্গে কোনো বিদেশি শক্তি নেই”-প্রধানমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির সঙ্গে কোনো বিদেশি শক্তি নেই, কেননা লুটেরাদের পাশে কেউ থাকতে পারে না। তিনি বলেন, দেশবাসীকে বিএনপি-জামায়াত চক্র দেশ তথা গণতন্ত্র ধ্বংস করতে নেমেছে।

thai foods

শনিবার (১২ আগস্ট) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “খুনি, সন্ত্রাসী, জঙ্গি, গ্রেনেড হামলাকারী, দশ ট্রাক আগ্নেয়াস্ত্র চোরাকারবারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন যেহেতু বিএনপি দেশকে ধ্বংস করার তৎপরতা চালাচ্ছে”।

বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংস করতে নেমেছে।”

বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী, ধর্ষক ও লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “তারা দাবি করে, তাদের আন্তর্জাতিক শক্তি আছে। আমরা জানতে চাই কোন শক্তি তাদের পাশে আছে? লুটেরাদের সাথে কেউ থাকবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাটি সঞ্চালনা করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও কাজী জাফরউল্লাহ মঞ্চে উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগে“শুধু বাংলাদেশ নিয়ে মাথা ঘামাচ্ছে কিছু দেশ”-ওবায়দুল কাদের
পরেচট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসির চার পরীক্ষার তারিখ ঘোষণা