খাসখবর শিক্ষা ডেস্ক: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
১৭ আগস্টের বাংলা ১ম পত্র পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর, ২০ আগস্টের বাংলা ২য় পত্র পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজী ১ম পত্র ৩ অক্টোবর আর ইংরেজী ২য় পত্র ৫ অক্টোবরে অনুষ্ঠিত হবে।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ এক, তিন, পাঁচ ও আট অক্টোবর।
প্রাকৃতিক দুর্যোগের কারণে শুক্রবার রাতে তিন শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা পেছানো হয়।
এই তিন বোর্ড হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড। এ তিন বোর্ডের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট শুরু হবে বলে শুক্রবার জানানো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ গণমাধ্যমকে বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা ১৭ তারিখের পরিবর্তে ২৭ তারিখ থেকে শুরু হবে। সেদিন পূর্বনির্ধারিত বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরিবর্তিত মানবন্টন ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
এবার চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী। চট্টগ্রামের ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। এবার এইচএসসিতে শিক্ষার্থী ও কলেজের সংখ্যা দুটিই বেড়েছে।
খখ/মো মি


