চট্টগ্রামের সীতাকুণ্ডে টহল ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ কনস্টেবল নিহত

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

thai foods

রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাট রেল ক্রসিংয়ে এ দুঘটনা ঘটেছে।

নিহত তিনজনই সীতাকুণ্ড থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বলে জানা গেছে। এরা হলেন, মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দর আলী মোল্লা।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ জানান, থানার একটি টহল টিমকে বহনকারী পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখী সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।

আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা ও গাড়িচালক পুলিশ কনস্টেবল সমর চন্দ্র সূত্রধরকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেছেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার পর দুপুর ১২টা ২০ মিনিটে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না।

খখ/মো মি

আগেআজ শুরু হচ্ছে চট্টগ্রামসহ তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা
পরে“যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়”-সিইসি