সিএনজি অটোরিকশায় হারানো ইমামের ৪৫ হাজার টাকা উদ্ধার করে দিলো হালিশহর থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে সিএনজি অটোরিকশায় হারানো ৪৫ হাজার টাকা উদ্ধার করে ইমামের হাতে ফিরিয়ে দিলো হালিশহর থানা পুলিশ।

thai foods

পুলিশ জানায়, নজরুল ইসলাম নামে এক ইমাম গত রোববার স্ত্রীর চিকিৎসার জন্য দীর্ঘদিনের সঞ্চয় ৪৫ হাজার টাকা আগ্রাবাদের একটি ব্যাংক থেকে নিয়ে সিএনজি অটোরিকশায় বাসায় ফিরছিলেন। তার ব্যাগের মধ্যে টাকা ছাড়াও পাসপোর্ট, সার্টিফিকেট, ডাক্তারি রিপোর্ট ছিল। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর অটোরিকশায় ব্যাগ রেখে বাসায় চলে যান তিনি। অনেক খোঁজের পর অটোরিকশাটির সন্ধান না পেয়ে বিষয়টি হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদকে জানান। অভিযোগ পেয়ে ব্যাগ উদ্ধারে জন্য হালিশহর থানার ওসি তদন্ত মোজাহেদুল ইসলামের নেতৃত্বে এসআই সুফল কুমার দাশ ও এসআই মোবিনুল ইসলামকে দিয়ে হালিশহর থানার একটি টিম গঠন করেন।

‘টিম হালিশহর’ ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন বাসা বাড়ি ও দোকানে স্থাপিত প্রায় ১০ টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করে ওই সিএনজিটি সনাক্ত করেন। পরবর্তীতে আমার গাড়ি নিরাপদ এর ডাটাবেস হতে সিএনজিটির বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

এসআই সুফল কুমার দাশ ও মোবিনুল ইসলাম নগরীর একে.খাঁন, অলংকার মোড় এবং নিউ মার্কেট এলাকায় উক্ত সিএনজির সন্ধান করে একপর্যায়ে বাকলিয়া থানাধীন মিয়া গলি এলাকা হতে উক্ত সিএনজিটি সনাক্ত করে ইমাম নজরুল ইসলামের হারানো ব্যাগ, নগদ ৪৫ হাজার টাকা এবং ব্যাগে থাকা পাসপোর্ট ও বিভিন্ন ডাক্তারি সার্টিফিকেট উদ্ধার করেন। পরবর্তীতে ইমাম
নজরুল ইসলামকে হারানো ব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়।

এবিষয়ে হালিশহর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়সার হামিদ বলেন, অভিযোগ পেয়ে টিম হালিশহর ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন বাসা বাড়ি ও দোকানে স্থাপন করা ১০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে। পরবর্তীতে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নগরীর একে খান, অলংকার মোড় এবং নিউমার্কেট এলাকায় সিএনজি অটোরিকশার সন্ধান চালানো হয়। একপর্যায়ে বাকলিয়ার মিয়া গলি এলাকা থেকে অটোরিকশাটি শনাক্ত করে হারানো ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ইমাম নজরুল ইসলামকে ফিরিয়ে দেই।

খখ/মো মি

আগেচন্দনাইশে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ইয়াবা নয়ন গ্রেফতার
পরে“আমার স্বামীই হারুন স্যারকে আগে মারধর করেন”-এডিসি সানজিদা