চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ২টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী মো. আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এসময় তার কাছ হতে ১টি রিভলবার, ১টি এলজি (পাইপগান) উদ্ধার করা হয়।

thai foods

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বাঁচতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। শিবির ক্যাডার সাজ্জাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর আকবর নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

লক্ষীপুর জেলার লক্ষীপুর সদর থানাধীন
শাকচর এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস জাহান খাসখবর ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি ফেরদৌস জাহান বলেন, ‘তাকে অনেকদিন ধরেই গ্রেফতারের চেষ্টা করছিলাম। এর আগেও তাকে তিনবার পুলিশ গ্রেফতার করেছে। পরে জামিনে বের হয়ে আবার একই কাজ করেন তিনি।’

তিনি বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে আকবরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে ওয়ারেন্ট আছে। তিনি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার সাজ্জাদের নামে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন।’

পুলিশ জানায়, ২৬ সেপ্টেম্বর গভীর রাতে বায়েজিদ বোস্তামী থানার এসআই মোঃ আজহারুল ইসলামের নেতৃত্বে টিম বায়েজিদ লক্ষ্মীপুর সদর থানা পুলিশের সহায়তায় শাকচর হাজীরহাট এলাকা হতে শীর্ষ সস্ত্রাসী মোঃ আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর (৩৩)’কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ১টি রিভলবার, ১টি এলজি (পাইপগান) উদ্ধার করা হয়েছে। মোঃ আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবরের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা রুজু হয়েছে।

সর্বশেষ ২০২২ সালের ৪ সেপ্টেম্বর সন্ত্রাসী ঢাকাইয়া আকবর চট্টগ্রাম নগরীসহ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও অস্ত্র মামলায় দীর্ঘ দু’বছর কারাবাস করে জামিনে বেরিয়ে আসেন। মুক্ত হয়ে তিনি আগের মতোই অপরাধে জড়িয়ে পড়েন।

তাঁর বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামী থানা, পাঁচলাইশ মডেল থানা, চান্দগাঁও থানা ও হাটহাজারী থানায় অস্ত্র আইনে ৪টি, বিস্ফোরক দ্রব্য আইনসহ খুন, চাঁদাবাজির মোট ৯টি মামলা রয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে ন্যাশনাল স্কুলের চুরি যাওয়া ২৭টি ট্যাব-বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার, ২ চোর গ্রেফতার
পরে“ভিসা নিষেধাজ্ঞার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না”-স্বরাষ্ট্রমন্ত্রী