সিএমপির ৫ ইন্সপেক্টরকে বদলি

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ ইন্সপেক্টরকে (পরিদর্শক) বদলি করা হয়েছে।

thai foods

মঙ্গলবার (১৪ নভেম্বর) সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

আদেশে আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামানকে উপ-পুলিশ কমিশনার (বন্দর) কার্যালয়ের পরিদর্শক (অপরাধ), পরিদর্শক সুজন কুমার দে’কে বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত), বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. আল-মামুনকে আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত), ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামানকে পরিদর্শক (কেন্দ্রীয় অপরাধ শাখা) এবং উপ-পুলিশ কমিশনার (বন্দর) কার্যালয়ের পরিদর্শক (অপরাধ) মো. জামাল উদ্দিনকে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

খখ/মো মি

আগেজাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরে“সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা”-ইসি সচিব