চান্দগাঁওয়ে অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করলো পুলিশ, এক অপহরণকারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় মাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ফিল্মি কায়দায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে স্থানীয় ৪ বখাটে যুবক।

thai foods

পরে চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল নাঈমা তাসনিয়াকে (১৬) উদ্ধার এবং এক অপহরণকারি মো. শাকিলকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে সীতাকুণ্ড থানার ছোট কুমিরা পাথরঘাটা এলাকা থেকে অপহরণের মূল পরিকল্পনাকারী মো. শাকিলকে (২৩) গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার মো. শাকিলের (২৩) বাসা নগরীর চান্দগাঁও থানা এলাকায়। শাকিল পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। চান্দগাঁওয়ে একটি গাড়ির গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করেন। অন্যদিকে ১৬ বছর বয়সী কিশোরী চান্দগাঁওয়ের এ এল খান বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। কিশোরী এবং শাকিলের বাসা পাশাপাশি।

জানা গেছে, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন ইস্পাহানি জেটি রোডে মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে ছিল মেয়েটি। আসার সময় ছাফা মোতালেব ক্লিনিকের সামনে মাকে ছুরি দেখিয়ে শাকিলসহ চার-পাঁচ জন বখাটে মেয়েকে অপহরণ করে। নগরের কালুরঘাট এলাকায় সিএনজি অটোরিকশাটি রেখে অন্য গাড়ি নিয়ে সীতাকুণ্ড চলে যায় তারা।

পুলিশ জানায়, নানা সময় মেয়েটিকে ইভটিজিং করতেন শাকিল। মেয়েটিকে (তাসনিয়া) প্রেমের প্রস্তাব দিয়ে ছিল বখাটে মো. শাকিল । সেই প্রস্তাব সাড়া না দেওয়ায় অপহরণ করা হয়।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সীতাকুণ্ডের কুমিরার পাথরপাড়া গ্রামে এক বাড়িতে অবস্থান শনাক্ত করে রাতে অভিযান চালানো হয়। সেই বাড়ি থেকে কিশোরীকে উদ্ধারের পাশাপাশি শাকিলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, অপহরণ কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ আছে। অপহরণের সঙ্গে জড়িত অপরাপর পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খখ/মো মি

আগেআগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
পরেবাকলিয়ায় ২৬৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার