পাঁচলাইশে গাড়ি পোড়ানো মামলার আসামি রাশেদ আলম গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ বিএনপি-জামাতের ডাকা অবরোধ-হরতাল চলাকালে গাড়িতে আগুন দেওয়া মামলার আসামি মোঃ রাশেদ আলমকে গ্রেফতার করেছে।

thai foods

আজ বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টার সময়
পাঁচলাইশ থানাধীন শুলকবহর হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামি মোঃ রাশেদ আলম (২৬) লক্ষীপুর জেলার সদর থানাধীন ৬নং ভাঙ্গাখাঁ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধোলাকান্দি হাজী বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে। বর্তমানে তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার, আকবর টিলা, মাশাল্লাহ ভবনের ৭ম তলার বাসিন্দা।

এবিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অপারেশন অফিসার এসআই জুবায়ের মৃধা।

এসআই জুবায়ের মৃধা জানান, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম পাঁচলাইশ’ বুধবার রাতে মোঃ রাশেদ আলমকে শুলকবহর হতে গ্রেফতার করে। রাশেদ গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-জামাতের সমাবেশে মারামারিতে অংশ গ্রহণ করেছিল। এই সংক্রান্তে তার মোবাইল থেকে বেশ ক’টি ভিডিও পাওয়া গেছে।

খখ/মো মি

আগে৩০০ আসনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল বিএনপি
পরেআয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো দুই মাস