বাকলিয়ায় ৯৯০ পিস ইয়াবাসহ ১ নারী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ ৯৯০ (নয়শত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ বৃষ্টি নামের ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

thai foods

বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকার পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মোছাঃ বৃষ্টি (৩২), ঢাকা জেলার আশুলিয়া থানার খেজুর বাগান, প্রফেসর মার্কেট, জয়নাল মাষ্টারের ভাড়াঘরের বাসিন্দা মৃত আমির আলীর মেয়ে।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, গত ১৭ ডিসেম্বর ভোর রাত সাড়ে ৫ টার সময় নতুন ব্রীজ শহীদ বশরুজ্জামান গোল চত্বরস্থ অস্থায়ী পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর মোছাঃ বৃষ্টি (৩২) নামে একজন নারী ইয়াবা কারবারিকে ৯৯০ (নয়শত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেচকবাজার থানার অভিযানে ১৬০৫ লিটার চোলাইমদসহ ২ মদ ব্যবসায়ী গ্রেফতার
পরেদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৩ আসনে লড়বে আওয়ামী লীগ