৭ জানুয়ারি ভোটের দিন সাধারণ ছুটি

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

thai foods

রবিবার (২৪ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠান।

চিঠিতে বলা হয়, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এ অবস্থায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রোববার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

খখ/মো মি

আগে“বিএনপি কোনো রাজনৈতিক দল নয়,সন্ত্রাসী দল”-শেখ হাসিনা
পরে“ভোটে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করবেন”-ইসি