খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত মহিলা আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী হলেন নিহার সুলতানা সাথী।
এবিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা পিপিএম (বার)।
তিনি জানান, আজ ২৬ জানুয়ারি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি সিআর মামলায় ২(দুই) বছরের সাজাপ্রাপ্ত আসামী নিহার সুলতানা সাথী নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পরে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।
খখ/মো মি


