খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ ঘন্টার মধ্যে অপহৃত মা ও ছেলে উদ্ধার করেছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর।
পুলিশ জানায়, গতকাল ২৩ জুলাই বিকাল অনুমান ৫ টার সময় জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে ভিকটিম চম্পক সিংহ (৪৬) ও তার মা অর্চনা সিংহ (৬৫) পূর্বপরিকল্পিতভাবে চেরাগী মোড়স্থ চেরাগী রেঁস্তোরায় সামনে একটি সাদা মাইক্রোবাসে করে জোরপূর্বক অপহরণ করে অপহরণকারীরা।
উক্ত অপহরণের তথ্য পাওয়া মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরের নেতৃত্বে একটি চৌকস অভিযান টিম গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অনুসরণ করে রাঙ্গুনিয়া থানাধীন লিচু বাগানের সিজল দোকানের ২য় তলার গোপন কক্ষ থেকে ভিকটিম চম্পক সিংহ ও তার মা অর্চনা সিংহ দেরকে উদ্ধার করে।
উক্ত স্থান হতে আসামী মোঃ মোজাহের (৩৪), (পিতা-মৃত আবুল কাশেম, মাতা-মৃত মায়া খাতুন, সাং-চন্দ্রগোনা, আদর পাড়া, ওয়ার্ড নং-৪, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম)।
মোঃ হাশেম (৪৩) (পিতা-মৃত মৌলভী মীর আহম্মদ, মাতা-মৃত তোহ্ফাতুন নুর,সাং-চন্দ্রগোনা, আদর পাড়া, ৩নং ওয়ার্ড, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম)।
মোঃ আমান উল্লাহ (৪৩) (পিতা-মৃত বাদশা মিয়া,মাতা-মৃত মোহছেনা খাতুন, সাং-আদর পাড়া, খবির মেম্বারের বাড়ী, ওয়ার্ড নং-৩,থানা- রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম)কে গ্রেফতার করে।
ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, ঘটনার ৬ ঘন্টার মধ্যে অপহৃত মা ও ছেলেকে উদ্ধার করি এবং জড়িত আসামি ৩ জনকে গ্রেপ্তার করি। ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
খখ/মো মি


