সিএমপির কোতোয়ালী থানা পুলিশের  অভিযান: ১২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২, পিকআপ জব্দ 

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় ১টি পিকআপ গাড়ী জব্দ এবং পিকআপ গাড়ীর চালক ও হেলপারকে গ্রেফতার করেছে। 

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই পাথরঘাটা পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই কাজী মনিরুল করিম সংগীয়  অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোষ্ট  ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সুদুর কক্সবাজার হতে ১টি পিকআপ যোগে ২ মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

উক্ত সংবাদের ভিত্তিতে ‘অভিযান টিম’ কোতোয়ালী থানাধীন ৪নং ঘাট সাফা কোলাস্টলের পিছনে মেরিনাস রোড পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে উক্ত এলাকায় চেকপোষ্ট শুরু করেন। উক্ত স্থানে চেকপোষ্ট করাকালে বিভিন্ন যানবাহন-গাড়ী তল্লাশীকালে কক্সবাজার দিক হতে আগত ১টি একটি নীল রংয়ের খোলা পিকআপ গাড়ী (যার রেজিঃ নং- ঢাকা মেট্টো নং- ন- ১৯-৫৭৪৪) গাড়ীটিকে থামার জন্য সিগন্যাল দিলে গাড়ীতে থাকা চালক ও হেলপার গাড়ীটি থামিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উপস্থিত লোকজনদের সম্মুখে গাড়ী তল্লাশী করে ১২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি নীল রংয়ের খোলা পিকআপ গাড়ী  জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আরিফ (৩৫), (পিতা- মৃত মোঃ আসরাফ আলী, মাতা- শামীমা, স্ত্রী- সেতারা, সাং- হোল্ডিং নং- ৬৬/১, রানী নগর, সাধুর মোড় হাজী পাড়া, থানা- বোয়ালীয়া, জেলা- রাজশাহী বর্তমানে খরগোনা, ভুজপাড়া, চান মিয়ার বাড়ী/ সদওগারের সাকিবের বাড়ী, থানা- বোয়ালখালী, জেলা- রাজশাহী।)

শামীম রেজা (৩২), (পিতা- বনি ইসরাইল, মাতা- মোসাঃ আবেদা বেগম, সাং- মাদারপুর, খাদ্য গুদামের গেইটের সামনে, শামীমের বাড়ী, পোঃ মহিশাল বাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।)

অভিযানে নেতৃত্বে দেওয়া এসআই কাজী মনিরুল করিম জানান, গ্রেফতার আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদব্য আইনে

মামলা (নং-৩৮, তারিখ-২৪/০৭/২০২৬ খ্রি:, ধারা- মাদকদব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১/৩৮) রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেসিজেপির আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পরেবিএনপির সঙ্গে যে শর্তে সমঝোতা হলো রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিনের