চট্টগ্রামে ১৭ মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে জখম এসআই মোবিনুল ইসলাম

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আমবাগান এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ডবলমুরিং থানার এসআই মোবিনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

thai foods

শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৭ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানা পুলিশের একটি দল আমবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুষ্কৃতিকারীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় ডবলমুরিং থানার এসআই (নিরস্ত্র) মোবিনুল ইসলামকে (৩৬) পেছন দিক থেকে ছুরিকাঘাতে করলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত এসআই মোবিনুল ইসলামকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে ক্যাজুয়ালটি বিভাগ থেকে মিনি অপারেশন থিয়েটারে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা এসআই মহসিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, মাদক মামলার আসামি ও একাধিক মামলার অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। একজনের অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে ওসিসহ একাধিক টিম কাজ করছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসআই মোবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

জানা গেছে , আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

খখ/মো মি

আগেরাষ্ট্রের ব্যয় সংকোচনে প্রত্যাহার হলো প্রভাবশালী ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট