পাঁচলাইশে সংঘবদ্ধ ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।

thai foods

এসময় গাড়ি ডাকাতি কাজে ব্যবহৃত
দেশীয় তৈরী ধারালো কিরিচ, কাটার উদ্ধার করা হয়।

২৪ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৪টার সময়
পাঁচলাইশ থানাধীন বেবি সুপার মার্কেটস্থ ফ্লাইওভারে মূখে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত আসামীরা হলো, মোঃ সাইফুল ইসলাম শান্ত (২৬), মোঃ সাইফুল ইসলাম (২৭), মোঃ সাগর হোসেন (২৬)।

এ বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি জানান, অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় চলাচলরত গাড়ী থামিয়ে ডাকাতি করার চেষ্টাকালে পাঁচলাইশ থানাধীন বেবি সুপার মার্কেটস্থ ফ্লাইওভারে মুখে রাস্তার উপর হতে সাইফুল ইসলাম শান্ত, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সাগর হোসেনকে ডাকাতি কাজে ব্যবহৃত
দেশীয় তৈরী ধারালো কিরিচ, কাটারসহ আটক করে ‘টিম পাঁচলাইশ’।

অভিযান চলাকালিন সময়ে মোঃ হোসেন (২২) মোঃ লালু (২৫), মোঃ আরিফ (২১), আল আমিন (২৫), রাজীব (৩০) সহ ৬-৭ জন ডাকাত দলের সদস্য সিএনজি যোগে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেনরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা ভ্লাদিমির পুতিনের
পরেবাকলিয়া থানা পুলিশের অভিযান: গাড়ি চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, ১টি মিনি পিকআপ উদ্ধার