বাকলিয়া থানা পুলিশের অভিযান: গাড়ি চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, ১টি মিনি পিকআপ উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় চুরি হওয়া ১টি মিনি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।

thai foods

গত ১৯ জানুয়ারি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন মাতার বাড়ী ইউনিয়নের ষাইট পাড়াস্থ জনৈক আবুল বশর এর বাড়ীর পাশে বেড়িবাঁধের উপর থেকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ নেওয়াজ শরীফ(২৬) ও মোঃ শাহজাহান(২৭)।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, গত ১৭ জানুয়ারি বাকলিয়া থানাধীন নতুন ফিসারী ঘাটস্থ মাছ বাজারের দক্ষিণ পাড়ে রাস্তার পাশে থেকে একটি মিনি পিকআপ গাড়ি চুরি হয়। পরে ‘টিম বাকলিয়া’ অভিযান চালিয়ে গত ১৯ জানুয়ারি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন মাতার বাড়ী ইউনিয়নের ষাইট পাড়াস্থ জনৈক আবুল বশর এর বাড়ীর পাশে বেড়িবাঁধের উপর থেকে চুরি হওয়া মিনি পিকআপ গাড়িটি উদ্ধার করে। এসময় গাড়ি চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

  • খখ/মো মি
আগেপাঁচলাইশে সংঘবদ্ধ ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার
পরেবর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের (ওমসা) ৯৩ ব্যাচ’র ৩০ বছর পূর্তি উদযাপন