খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জন জুয়াড়িকে আটক করেছে।
গত ১৬ ফেব্রুয়ারি নতুন ব্রিজ শাহ আমানত সেতুর নীচে খালি জায়গা থেকে ৬ জনকে এবং ১৯ ফেব্রুয়ারি কালামিয়া বাজার মোজাফফর রোডস্থ আমীন শরীফের কলোনী থেকে ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, মোঃ সাগর (৪২), মোঃ ইলিয়াছ (২২), আলমগীর (৩০), আবদু শুক্কুর (৩০), মোঃ কালাম (৩৫), মোঃ বেলাল (২৩),
রাজীব দে (৪০), মোহাম্মদ মহিউদ্দিন (৫৩), মোহাম্মদ জুয়েল (২৫), ইসমাইল উদ্দিন বাপ্পি(২২), নুর ইসলাম(৩২), আমিন শরীফ (৩৬)।
এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, পৃথক অভিযান চালিয়ে ‘টিম বাকলিয়া’ ১২ জন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করে। পরে তাদেরকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
খখ/মো মি


