খাসখবর চট্টগ্রাম ডেস্ক: অবশেষে খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শওকত সিএমপির বন্দর থানা পুলিশের জালে আটক হয়েছে।
গত ৩ মার্চ নগরীর আগ্রাবাদ বানিজ্যিক এলাকা
থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলো, শওকাতুল ইসলাম ওরফে শওকত (৪০)।
এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুর কাদের মজুমদার জানান, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শওকাতুল ইসলাম ওরফে শওকতকে ‘টিম বন্দর’ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আগ্রাবাদ বানিজ্যিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
খখ/মো মি


