খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ বছর ও ১ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত ২ জন
আসামীকে গ্রেফতার করেছে।
সশ্রম সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, মোঃ সুমন, পিতা-মৃত রমজু মিয়া, সাং-চাক্তাই, রাজাখালী ব্রিজের পাশে (বাচ্চু সওদাগরের বাড়ী), থানা-বাকলিয়া, জেলা- চট্টগ্রাম। মোঃ শাকিব, পিতা-মোঃ সিরাজ, সাং-সৈয়দ শাহ রোড, ওয়াপদা অফিসের সামনে, বাদশা মিয়া কলোনীর ভাড়াটিয়া, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম।
এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, গত ২৩ মার্চ ডবলমুরিং থানাধীন সুপারি ওয়ালা পাড়া হতে ৬ (ছয়) বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত (৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড) মোঃ সুমনকে গ্রেফতার করা হয়। ২৫ মার্চ অপর অভিযানে ১ (এক) বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত (৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড) মোঃ শাকিবকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


