চাঁদা দাবির অডিও ফাঁস, মুরাদনগর থানার এসআই হারুন বরখাস্ত

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: কুমিল্লায় এক ইউপি সদস্যের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবির অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর কুমিল্লা জেলার মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

thai foods

সোমবার (১ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

সূত্র জানায়, মুরাদনগর থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের মেম্বার আশ্রাফুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। অডিওতে ইউপি সদস্য আশ্রাফুল ইসলামকে বলতে শোনা যায়, ২ লাখ টাকা এই মুহূর্তে হাতে নেই এবং কি সমস্যা জানতে চান তিনি।

এসআই হারুন বলেন, এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না, সব স্যারে (ওসি) জানেন। তারপর ইউপি সদস্য কয়েক দিনের সময় চাইলে এসআই স্যরি বলে ফোন কেটে দেন।

এরপর সেদিন রাতেই ইউপি সদস্য আশ্রাফুল ইসলামকে তার শ্বশুর বাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ইউপি সদস্যের কাছে এসআই হারুনের চাঁদা দাবির অডিও রেকর্ড ফাঁস হলে সমালোচনার সৃষ্টি হয়।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি তদন্ত করে চাঁদা দাবির সত্যতা পেয়ে পুলিশ সুপার বরাবর ২৫ মার্চ প্রতিবেদন পাঠান।

প্রতিবেদনের প্রেক্ষিতে এসআই হারুনকে ৩০ মার্চ বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করেন পুলিশ সুপার আবদুল মান্নান।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর গণমাধ্যমকে বলেন, এসআই হারুনুর রশিদের চাঁদা দাবির বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আমার নাম ব্যবহার করে এমনটা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়ে পুলিশ সুপার মহোদয়ের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

খখ/মে মি

আগে“বুয়েটকে জঙ্গিবাদের আখড়া বানানো যাবে না”-পররাষ্ট্রমন্ত্রী
পরে“শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব শুরু হয় সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরে”-ওবায়দুল কাদের