খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি দু’নলা বিশিষ্ট দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ১ রাউন্ড কার্তুজসহ একজন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে।
গত ৩ জুন (সোমবার) মধ্য রাতে রাউজান থানাধীন হলদিয়া ইউনিয়নের গর্জনিয়াস্থ আমতলী টিলার রোস্তম শাহ মাজার গেইট সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার রাশেদ (৪০) রাউজান থানার
হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলদিয়া, চিন্নি বটতল টিলার বাসিন্দা আবুল বাশারের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হোসেন।
রাউজান থানার অপারেশন অফিসার এসআই অজয় দেব শীল জানান, গত ৩ জুন মধ্য রাতে
রাউজান থানার এসআই মোঃ আব্দুল কাদের চেকপোষ্ট করাকালীন সময়ে হলদিয়া ইউনিয়নের গর্জনিয়াস্থ আমতলী টিলার রোস্তম শাহ মাজার গেইট সংলগ্ন রাস্তার উপর থেকে অবৈধ অস্ত্রধারী
মোঃ রাশেদ (৪০) কে আটক করে। পরে তার হেফাজত হতে ১টি দু’নলা বিশিষ্ট দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
খখ/মো মি


