বাকলিয়া থানার অভিযান: ১ বছর বিনাশ্রম কারাদন্ডে ২ আসামী গ্রেফতার, কোটি টাকা অর্থদন্ড

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকার অর্থদন্ড দেয়া হয়েছে।

thai foods

সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা হলেন, বাকলিয়া থানার ১৮নং ওয়ার্ডের পূর্ব বাকলিয়ার কালামিয়া বাজারের মৃত মীর আহমদের মোঃ জহিরুল ইসলাম।

বাকলিয়া থানার নতুন চাক্তাই এলাকার (সেসার্স এস আলম ফুয়েল সাপ্লাইয়ার্স) মরহুম মোঃ শামশুল আলমের ছেলে আসামী সাইফুল আলম (জজ)।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, ‘টিম বাকলিয়া’ গত ১৪ জুন ও ৩১ মে পৃথক অভিযান চালিয়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৮০ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ জহিরুল ইসলাম এবং ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ১২ লাখ ৫০ হাজার ২০০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাইফুল আলম (জজ)কে গ্রেফতার করা হয়েছে।

খখ/মো মি

আগেনেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ
পরেশিমুল-তানভীর-শিলাস্তির পর এবার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর দায় স্বীকার