বাকলিয়া থানার অভিযান: ট্রাক ভর্তি ২ হাজার লিটার চোলাইমদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ২ হাজার লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

thai foods

গত ২৬ জুন রাত পৌনে ৪ টার সময় বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ সংলগ্ন মারছা কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে ২ হাজার লিটার মদভর্তি ট্রাকটি আটক করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ আব্দুস সালাম প্র: ছালাম (৩৫), মোঃ রিসাদ প্র: রিশাত প্র: রিশাদ (২৫), মোঃ শাকিল (২৪)।

এবিষয়ে বাকলিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার নুরে আল মাহমুদের নেতৃত্বে এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স’সহ ‘টিম বাকলিয়া’ নতুন ব্রীজ সংলগ্ন মারছা কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১টি ডাম্পার ট্রাক ভর্তি ২ হাজার লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণী ধর্ষণ, গ্রেপ্তার ৩
পরে“খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, এর দায় সরকারের নয়”-পররাষ্ট্রমন্ত্রী