নেত্রকোনায় ছেলের হাতে বাবা খুন

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: নেত্রকোনার বারহাট্টায় ছেলের কাঠের চেলার (খড়ি) আঘাতে ফৌজদার মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।

thai foods

রোববার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফৌজদার মিয়া উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে ‘মানসিক প্রতিবন্ধী’ বলে দাবি করেছেন।

নিহতের বড় বোন জোসনা আক্তার জানান, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে তিনি তার ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং বাবাকে বলেন তাকে খুঁজে বের করে দিতে। একপর্যায়ে কাঠের চেলা দিয়ে বাবার মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের দাবি, সায়েম মানসিক প্রতিবন্ধী। ঘটনার পর খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

খখ/মো মি

আগেমতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে দুদকের চিঠি
পরেসারাদেশে কয়েকদিন টানা বৃষ্টিপাতের প্রবণতা, কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস