ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: খুব শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।

thai foods

সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান সংকট নিরসনে রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্ট জনদের সঙ্গে সেনাসদর দফতরে আলোচনায় বসেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এরপর বিকাল পৌনে ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। যেখান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

খখ/মো মি

আগে“আসুন দেশকে বাঁচাতে একযোগে কাজ করি”-রাষ্ট্রপতি
পরেবাংলাদেশের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক নরেন্দ্র মোদির