“আগে দেশের মানুষ ইলিশ পাবে, এরপর রপ্তানি”-ফরিদা আখতার

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

thai foods

তিনি বলেন, আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি হবে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে।

বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, এ সিন্ডিকেট ভাঙতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এজন্য সরবরাহ বাড়াতে হবে। ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কিনা, পরের কথা; দায়িত্ব হল দাম কমানোর।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। এ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

খখ/মো মি

আগে২৬ বছর পর কারামুক্ত শিবিরক্যাডার নাছির
পরেপুলিশের সব কর্মসূচি প্রত্যাহার, কর্মস্থলে ফিরবেন সোমবার