চট্টগ্রামের সঙ্গে সব রুটে ট্রেন চলাচল বন্ধ

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাসহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

thai foods

জানা গেছে, ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ বন্যার পানিতে ডুবে গেছে। কুমিল্লায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কক্সবাজার রুটে পাহাড় ধসের খবর পাওয়া গেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি।

তিনি বলেন, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। বন্যার পানি কুমিল্লায় রেললাইনের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পাহাড় ধস হয়েছে জানিয়ে সাইফুল ইসলাম আরও বলেন, নিরাপত্তা বিবেচনায় এসব এলাকার সকল রুটে রেল চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

খখ/মো মি

আগেনাইক্ষ্যংছড়িতে ৮ গ্রামের চার শতাধিক পরিবার পানিবন্দী
পরেবন্যার্তদের পাশে দাঁড়াতে তারেক রহমানের আহ্বান