






খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেলাধীন জোরারগঞ্জ থানার বন্যাদুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জোরারগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, বন্যা শুরুর পর জোরারগঞ্জ থানার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশ আটকে পড়া অসহায় মানুষ গুলোকে নৌকার মাধ্যমে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং তাদের মাঝে খাবার বিতরণসহ মানবিক কাজ গুলো করে যাচ্ছেন।
এবিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে বন্যাদুর্গতদের
উদ্ধার ও ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছে।
সরেজমিনে দেখা যায়, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন থানার অফিসার-ফোর্সদের নিয়ে বন্যাদুর্গত এলাকায় বানের পানিতে আটকে পড়াদের কোলে-কাঁধে এবং নৌকার মাধ্যমে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন। আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরণ করছেন।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, মানবতার সেবায় এবং দূর্যোগে বাংলাদেশ পুলিশ সবসময় অসহায়দের পাশে ছিল। এক্ষেত্রে জোরারগঞ্জ থানা পুলিশ ব্যতিক্রম নয়। বন্যাদুর্গত মানুষের সহায়তায় আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।
খখ/মো মি


