খাসখবর রাজনীতি ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও ১৪ দলের জোট অন্যতম নেতা হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। টানা তিনবার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যার মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
এর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন।
১৪ দল নেতা রাশেদ খান মেনন ও ইনুর নামে হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়।
খখ/মো মি


