খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপি’র চান্দগাঁও থানার অপারেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী মোঃ মুরাদ মিয়া (৩৮), রতন মিয়া @ আরজু ও মোহাম্মদ জসীম উদ্দিন (৫২)।
এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
পুলিশ জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল, এসআই সুমন মিয়া, এসআই নুরুল হাকিম সঙ্গীয় অফিসার ও ফোর্স ১৬ ফেব্রুয়ারি ভোর পৌনে ছয়টায় সময় চান্দগাঁও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে চান্দগাঁও থানার মামলা নং-১১এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী মোঃ মুরাদ মিয়া (৩৮), চান্দগাঁও থানার মামলা নং-১৫ এর আসামী রতন মিয়া @ আরজু ও মোহাম্মদ জসীম উদ্দিন (৫২)কে গ্রেপ্তার করা হয়।
খখ/মো মি


