চান্দগাঁও থানার অভিযান: ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক: সিএমপির চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে।

thai foods

আজ ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এককিলোমিটার, রাহাত্তারপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন,
মোঃ ওসমান গনি (২৫), মোঃ দেলোয়ার হোসেন (২৫), মোঃ আরমান (৩১), মোঃ ইব্রাহিম (২৯),
মোঃ রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩)
মোঃ আজগর আলী (২১), মোঃ ইমরান হোসেন বাপ্পী (২১), মোঃ সুমন (২৮), মোঃ কবির (৪২)।

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ
মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ আবু মুছা, সঙ্গীয় ফোর্স সহ আজ ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এককিলোমিটার, রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানার (মামলা নং-১৭, (তারিখ-১৮/০২/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড) মামলার আসামী ছিতনাইকারী গ্যাং এর সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের যথাযথ আইনে প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেচাঁদপুরে বৈষম্যবিরোধীদের কমিটির ১৬০ জনের পদত্যাগ
পরেঅপারেশন ডেভিল হান্ট: চান্দগাঁও থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার ৩ আসামি গ্রেফতার