খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকার সপ্তম শ্রেণীর ছাত্র তানজীম আহম্মেদের নিখোঁজ হওয়ার ৬ দিনেও সন্ধান পাওয়া যায় নি।
নানা জায়গায় খোঁজা খুঁজির পরও মোঃ তানজীম আহম্মেদ তামীম বাসায় ফিরে আসেনি। তানজীমকে খুঁজে পেতে তার পরিবার মরিয়া হয়ে উঠেছে।
জানা গেছে, গত ২ মার্চ বিকাল ৩ টা সময় চট্টগ্রাম হালিশহর থানাধীন বি-ব্লক ৩ নং লেইন আজাদ ম্যানশন বাসা থেকে বের হয় প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে। তারপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না।
তানজীমের সাথে থাকা ব্যবহারিত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। মোঃ তানজীম আহম্মেদ তামীমের বাবা- মা, সকল আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ খবর নিয়েও ৬ দিনেও তার সন্ধান মেলাতে পারেনি।
তামীম হালিশহর চাইল্ড ফেয়ার একাডেমী এন্ড হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। গত দুদিন অনেক খোঁজা খুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে গত ৪ মার্চ হালিশহর থানায় তামীমের মা নিলুফা বেগম সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং -১৯৫।
নিখোঁজ তানজীমের সন্ধান পেলে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় অথবা ০১৫৮৬২৮৩৪৩২/ ০১৮৪১২৯৯২২৬ যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
খখ/মো মি


