লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিমা ভাঙচুরে জড়িত যুবককে পুলিশে দিলেন বাবা

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মুখে রুমাল বেঁধে শ্রী শ্রী মহামায়া মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত যুবক জাকির হোসেনকে পুলিশে দিয়েছে তার বাবা মনির আহমেদ।

thai foods

শুক্রবার রাতে উপজেলার চরমোহনা ইউনিয়নের মালের বাড়ির বাগান থেকে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক।

আটক জাকির হোসেন (৩০) রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনির আহমেদের ছেলে।

এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রী শ্রী মহামায়া মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মন্দিরের বাহিরের একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাকিরকে শনাক্ত করে পুলিশ।

এএসপি জামিলুল হক বলেন, বৃহস্পতিবার রাতে পৌর শহরের গেঞ্জিহাটা এলাকার ওই মন্দিরে ঢুকে জাকির একটি প্রতিমা ভাঙচুর করে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে মন্দিরের পুরোহিত চলে যান। পরে রাতে মন্দিরের ভেতর ভাঙাচোরা প্রতিমা দেখে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান।

পরে মন্দিরের সিসি টিভি ফুটেজে দেখা যায় মুখে রুমাল বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙে চলে যান বলেন জানান তিনি।

জাকিরের বাবা মনির আহমেদ বলেন, “আমার ছেলে ২০১৮ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছে। তাকে কিছুদিন চিকিৎসা করিয়েছি। পরে টাকার জন্য আর পারিনি। সে একটি মন্দিরে ঢুকে মূর্তি ভেঙেছে। পরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করি।”

সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, সিসি টিভি ফুটেজের মাধ্যমে জাকিরকে শনাক্ত করা হয়েছে। সে থানায় পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খখ/মো মি

আগেলক্ষ্মীপুরের রায়পুরে মুখে রুমাল বেঁধে মন্দিরের প্রতিমা ভাঙচুর
পরেদেশি পাঞ্জাবিকে ‘ভারতীয়’ বলে বিক্রি: সেলিম পাঞ্জাবিকে ২ লাখ, পরিস্থানকে ১ লাখ টাকা জরিমানা