খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়াখেলা অবস্থায় ২০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ২,১৮০ টাকা উদ্ধার করে।
গ্রেপ্তার জুয়াড়িরা হলেন, মোঃ মিলন (৩৮), মোঃ মামুন (৩৪), আমির হোসেন (৪০), মোঃ এবায়দুল (৪০), অলি উদ্দিন (৪০), মোঃ হারুন (৩৫), বাবুল (৪০), আক্তার হোসেন (২৮), মোঃ সোহেল (২৫), কামাল হোসেন (৪০), মোঃ সুজন (২২), ইমাম হোসেন (৪০), আবু কালাম (৫৩), আলাউদ্দিন (৪০), বাহা উদ্দিন (২৫), মোঃ জাহাঙ্গীর (৫০), শাহ আলম (৪০), মোঃ সুমন (২৫), আব্বাস দালাল (৪০), মোঃ জসিম (২৫)।
এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম।
তিনি জানান, গত ১৯ মার্চ রাত পৌঁনে ১২টার সময় ‘টিম কোতোয়ালি’ অভিযান চালিয়ে
৩৪নং ওয়ার্ডস্থ আসাদগঞ্জ রোলিং মিল গলির কবিরের বিল্ডিংয়ের ২য় তলার ব্যাচেলর বাসা থেকে জুয়া খেলা অবস্থায় ২০ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ২,১৮০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে।
খখ/মো মি


