চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, ২ ধর্ষক গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে চলন্ত বাসের ভেতর এক কিশোরী যাত্রীকে জিম্মি করে রাত ভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বাসের চালক লোকমান ও তার সহকারী হানিফকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

thai foods

বুধবার (১৬ এপ্রিল) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত হলো- বাসচালক মো. লোকমান (২৬) ও সহকারী মো. হানিফ (৩৬)।

পুলিশ জানায়, ভিকটিম কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, আনুমানিক ১৪ বছর বয়সী ওই কিশোরী মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কক্সবাজার থেকে ওই বাসে চট্টগ্রাম নগরীতে আসেন। নগরীর চান্দগাঁও বাস টার্মিনালে গাড়ি পৌঁছার পর যাত্রীরা নেমে যান। বাসচালক, সহকারী ও সুপারভাইজার মিলে ওই কিশোরীকে বাস থেকে নামতে না দিয়ে কৌশলে জিম্মি করে।

এক পর্যায়ে তারা বাসটি চলন্ত অবস্থায় রেখে তাকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে। সন্ধ্যার পর তারা বাসটি টার্মিনালের অদূরে বহদ্দারহাট-কালুরঘাট সড়কে রেখে বুধবার ভোর পর্যন্ত কিশোরীকে জিম্মি করে তিন জন পালাক্রমে ধর্ষণ করে।

ওসি আরও জানান, ভিকটিম কিশোরী বাদী হয়ে মামলা করেছেন। ওই কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাসচালক লোকমান, সহকারী হানিফ এবং সুপারভাইজার মোবারক মিলে কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। পলাতক মোবারককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

খখ/মো মি

আগে১ মে থেকে দেশজুড়ে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা
পরেসস্ত্রীক ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স