সিএমপির দুই থানায় ওসি পদে রদবদল: বায়েজিদ বোস্তামি থানার নতুন ওসি মো. কামরুজ্জামান

আকবরশাহ থানায় আরিফুর রহমান
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামি এবং আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

thai foods

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামি থানার নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়েছে। আর বায়েজিদ বোস্তামি থানার আলোচিত ওসি আরিফুর রহমানকে আকবরশাহ থানার দায়িত্ব দেয়া হয়েছে।

রবিবার (২৫ মে) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

আদেশ অনুযায়ী, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানকে বায়েজিদ বোস্তামি থানায় এবং বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত বছরের ১৫ সেপ্টেম্বর সিটিএসবির পরিদর্শক থেকে মো. আরিফুর রহমানকে বায়েজিদ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
দায়িত্ব নেয়ার পর থেকে ওসি আরিফুর রহমান নানা কারণে আলোচিত-সমালোচিত হন।

আর চলতি বছরের ৬ জানুয়ারি ডিবি উত্তর বিভাগের পরিদর্শক থেকে মো. কামরুজ্জামানকে আকবরশাহ থানায় ওসি হিসাবে বদলি করা হয়েছিল। প্রায় ৫ মাস আকবরশাহ থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ফলে ওসি মো. কামরুজ্জামানকে ঝামেলা যুক্ত বায়েজিদ বোস্তামি থানার ওসি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান ইতিপূর্বে পুলিশ বিভাগের তদন্ত সংস্থা সিআইডি ও পিবিআইসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া উপজেলায়।

খখ/মো মি

আগে“কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখছে জিনিয়াস”-সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন
পরেচট্টগ্রামের পতেঙ্গায় দুর্বৃত্তের গুলিতে আহত ঢাকাইয়া আকবরের মৃত্যু