ডিএমপির শাহআলী থানার নতুন ওসি কাজী রফিক আহমেদ

thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানার নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়েছে ডিএমপি সদরদপ্তরের ইন্সপেক্টর কাজী মো. রফিক আহমেদকে।

thai foods

রবিবার (২৭ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো.সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

সোমবার (২৮ জুলাই) শাহআলী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কাজী মো. রফিক আহমেদ দায়িত্বভার গ্রহণ করবেন।

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপি সদরদপ্তরের ইন্সপেক্টর কাজী মো. রফিক আহমেদকে শাহআলী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়। আর
শাহআলী থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামকে ডিএমপির গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।

প্রসঙ্গত: ডিএমপির শাহআলী থানার নতুন ওসি কাজী রফিক আহমেদ ইতিপূর্বে সিএমপির ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ফেনী ও রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তিনি এই নিয়ে দুই থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামের পটিয়ায় ‘আপত্তিকর ছবি-ভিডিও’ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬ বছর ধরে এক গৃহবধূকে ধর্ষণ, অতঃপর ধর্ষক গ্রেপ্তার
পরেচলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩ জনে