চান্দগাঁওয়ে জাহেদুল কবির, চকবাজারে সুলতান আহসান উদ্দিন ও বন্দরে আফতাব উদ্দিন নতুন ওসি

সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল:
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার, বন্দর ও চান্দগাঁও এ তিন থানার ওসি পদে রদবদল করা হয়েছে।

thai foods

চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে চান্দগাঁও থানায়, বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে চকবাজার থানায় এবং চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বন্দর থানায় বদলি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করা হয়েছে চান্দগাঁও থানায়। বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিনকে দেওয়া হয়েছে চকবাজার থানার দায়িত্ব। আর চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করা হয়েছে বন্দর থানায়।

সিএমপি সূত্র জানায়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খখ/মো মি

আগে“জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না”-এনসিপি
পরে“গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার”-ডিএমপি