ছাত্রদল নেতা হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম কারাগারে

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

thai foods

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজির করা হলে দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুলকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল। গত ১৫ অক্টোবর এ আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল।

ওই দিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরার পাশাপাশি এ ঘটনায় সাইফুলের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানান। শুনানি শেষে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।

শহীদ ওয়াসিম ছাড়া অন্যরা হলেন– শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক।

প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনারের সরাসরি সম্পৃক্ততা মিলেছে।

এ ছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, চান্দগাঁও থানার মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিএমপি কমিশনার। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম।

খখ/মো মি

আগেঅনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়লো
পরে“গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা”-আসিফ নজরুল