চট্টগ্রামের হালিশহরে বাসার সামনে ছুরিকাঘাতে যুবক খুন

Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

thai foods

শুক্রবার (৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর ওই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।

প্রাথমিকভাবে শত্রুতার জেরে এ খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক গণমাধ্যমকে জানান,  হালিশহর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকবরের ছোট বোন সায়মা ঘটনার বর্ণনা দিয়ে গণমাধ্যমকে বলেন, তাদের প্রতিবেশী রানা নামে এক যুবক পাওনা টাকা আদায়ের জন্য তার এক বন্ধুর মোটরসাইকেল রেখে দিয়েছিলেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় আকবর ঘরের সামনে দাঁড়িয়ে ছিলেন, পরে তাকে ছুরিকাঘাত করা হয়।

সায়মার দাবি, যার মোটরসাইকেল আটকে রাখা হয়েছিল তিনি কিছু লোকজন ডেকে আনেন। পরে কয়েকটি মোটরসাইকেলে করে আসা ওইসব লোক গালিগালাজ করে আমার ভাইকে ছুরিকাঘাত করে। তারা ব্যাগে করে ধারালো অস্ত্রও নিয়ে এসেছিল।

তার অভিযোগ, সোহেল নামে স্থানীয় এক ‘সন্ত্রাসী’ এ হামলার নেতৃত্ব দেন এবং আকবরকে আঘাত করেন।

খখ/মো মি

আগে১৩ নভেম্বর ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপির ৫০ থানার পুলিশ
পরে“কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়”-তারেক রহমান