কুমিল্লার তিতাস থানার নতুন ওসি আরিফ হোসাইন

thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার তিতাস থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে কক্সবাজার জেলার রামু থানার ওসি মো.আরিফ হোসাইনকে।

thai foods

গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে তিতাস থানায় পদায়ন করা হয়।

একই সাথে তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহকে চট্টগ্রাম জেলার বাঁশখালী  থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) ওসি মো.আরিফ হোসাইন তিতাস থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

জুলাই বিপ্লবের পর গত বছরের সেপ্টেম্বর মাসে  প্রথমবারের মতো কক্সবাজার জেলার উখিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মো.আরিফ হোসাইন দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছরের মতো সুনামের সাথে উখিয়া থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করার পর তাকে রামু থানার ওসি হিসাবে পদায়ন করা হয়।

উখিয়া ও রামু থানায় দায়িত্ব পালন কালে  ওসি মো.আরিফ হোসাইন নিজ কর্মদক্ষতায় অপরাধ দমনের পাশাপাশি কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।

কক্সবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় উখিয়া ও রামু থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী-সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ  কার্যক্রমের জন্য উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ওসি মো.আরিফ হোসাইন পুরস্কৃত হন।

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কৃতি সন্তান কুমিল্লা জেলার তিতাস থানার নতুন ওসি মো.আরিফ হোসাইন পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি, সিলেট, কক্সবাজার জেলা ও পিবিআইসহ পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নতুন ওসি মো.আরিফ হোসাইন তিতাস থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেদুই দিনে চার খুনের মামলায় গোপনে জামিন নিলেন ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না 
পরেলিওনেল মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত আটক