চান্দগাঁওয়ে নুর হোসেন মামুন, সদরঘাটে কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী ও ডবলমুরিং থানায় জামাল উদ্দিন খাঁন নতুন ওসি 

সিএমপির তিন থানার ওসি পদে রদবদল
Oplus_131072
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

thai foods
সদরঘাট থানার নতুন ওসি কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী (উপরে), চান্দগাঁও থানার নতুন ওসি নুর হোসেন মামুন (নিচে), ডবলমুরিং থানার নতুন ওসি জামাল উদ্দিন খাঁন (ডান পাশে) 

প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানায়, বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানায় ও পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়ন কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে।

একই আদেশে বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার অফিসার ইনচার্জ  (ওসি), সিএমপির পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

খখ/মো মি

আগেদ্বিতীয় সংসারও টিকলো না কণ্ঠশিল্পী সালমার
পরেমুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার