সিএমপির সদরঘাট থানা পুলিশের অভিযান: জিআর-সিআর পরোয়ানাভূক্তসহ ৬ জন আসামী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির সদরঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভূক্ত ২ জন, সিআর পরোয়ানাভূক্ত ১ জন ও সিএমপি অর্ডিন্যান্সে ৩ জনসহ মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেপ্তার আসামিরা হলো,জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ জসিম, মোঃ বুছিক সুমন প্রঃ সুমন প্রঃ বুছিক্যা, সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ হাসমত আলী এবং সিএমপি অর্ডিন্যান্সে মোঃ হৃদয় (২৫), মোঃ জাহিদুল ইসলাম সাগর(২২), মোঃ খলিল (২৭)।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকী জানান, গত ২ এপ্রিল মধ্য রাতে সদরঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভূক্ত ২ জন, সিআর পরোয়ানাভূক্ত ১ জন ও সিএমপি অর্ডিন্যান্সে ৩ জনসহ মোট ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে চন্দনাইশ থানা পুলিশের অভিযান: একনলা বন্ধুকসহ দুই সন্ত্রাসী গ্রেফতার 
পরেঅফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত